ডোমেইন কী?
সহজ কথায়, ডোমেইন নেম হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়ার ঠিকানা। বাস্তবে আপনার বাড়ি বা অফিস খুঁজে পেতে যেমন মানুষের একটি নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন হয়, ঠিক তেমনি ইন্টারনেটে আপনার ওয়েবসাইট ভিজিট করার জন্যও একটি ঠিকানার প্রয়োজন হয় এই ঠিকানাটিই হলো ডোমেইন।
কেন ডোমেইন প্রয়োজন?
মূলত ইন্টারনেট একটি বিশাল নেটওয়ার্ক, যেখানে প্রতিটি ওয়েবসাইটের একটি নিজস্ব আইপি অ্যাড্রেস (IP Address) থাকে। এটি দেখতে অনেকটা 192.168.0.0 এরকম সংখ্যার সমষ্টি। কিন্তু মানুষের পক্ষে এতগুলো জটিল সংখ্যা মনে রাখা প্রায় অসম্ভব। এই সমস্যা দূর করতেই সংখ্যার বদলে ইংরেজি নামের ব্যবহার শুরু হয়, যাকে আমরা ডোমেইন নেম বলি।
উদাহরণ:
ধরুন, আপনি গুগলে কিছু খুঁজতে চান। আপনি ব্রাউজারে google.com লিখলেন। এখানে google.com হলো একটি ডোমেইন নেম।
